[ খেলা ]
যুক্তরাষ্ট্রে যে কয়েকজন খেলোয়াড়ের বেতন মেসির চেয়ে বেশি
ছবি: সংগৃহীত
ইউরোপের লিগ ছেড়ে এখন যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। সৌদি ক্লাবের মোটা অংকের ৫০০ মিলিয়ন বেতনকে না বলে ফ্রি এজেন্টে হয়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন তিনি। সেখানে মৌসুমে মেসি পাবেন ৫৩.৭ মিলিয়ন ইউএস ডলার অর্থ্যাৎ বাংলাদেশি মুদ্রায় মেসি পাবেন ৫৮১ কোটি টাকা। তবে দেশটিতে মেসির চেয়ে চারজন খেলোয়াড় বেশি বেতন পাবেন।
সংবাদ মাধ্যম দাবি করেছে, তাকে যে বেতন দেওয়া হবে যুক্তরাষ্ট্রের লিগ থেকে কোন ফুটবলার আপাতত তা পান না। মেসির চেয়ে বেশি বেতন পান যে ক্রীড়াবিদরা তারা হলেন এনবিএ বা বাস্কেটবল খেলোয়াড়রা। এদের মধ্যে ডেভিড বোকার মৌসুমে ৫৬.১ মিলিয়ন ডলার, কার্ল এন্তোনি ৫৬.১ মিলিয়ন ডলার, নিকোলো জোভিক ৫৪.৫ মিলিয়ন ডলার এবং স্টিফেন গুরি ৫৩.৮ মিলিয়ন ডলার বেতন পান। যুক্তরাষ্ট্রের পঞ্চম সর্বোচ্চ বেতন পাওয়া ক্রীড়াবিদের মর্যাদা দেবে।
মেসি বেতন ছাড়াও যুক্তরাষ্ট্রে লিগ থেকে একাধিক বাণিজ্যিক চুক্তি থেকে মোটা অঙ্কের অর্থ উপার্জন করবেন। অ্যাপল টিভি, এডিডাস তার চুক্তির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। সেখানে থেকে লভ্যাংশ পাবেন তিনি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!