ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জিম্বাবুয়ের হোটেলের মেঝেতে শ্রীলংকা দল!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৪১, ১২ জুন ২০২৩
জিম্বাবুয়ের হোটেলের মেঝেতে শ্রীলংকা দল!
ছবি: সংগৃহীত

শুরু হয়েছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। এবারের পর্বটি হচ্ছে জিম্বাবুয়েতে। সেখানে পৌঁছে চেক-ইন বিড়ম্বনায় পড়েছে শ্রীলংকা দল। এসএলসি অবশ্য এমন কাণ্ডের পর কারণ ব্যাখ্যা করেছে।

বুলাওয়ের জোশুয়া মাকাবুকো এনকোমো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর দুপুরেই টিম বাসে করে তারা যায় নির্ধারিত হোটেলে। এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু বাস থেকে নেমে ভেতরে প্রবেশের সময় বাধে বিপত্তি। শানাকা, হাসারাঙ্গাদের পৌঁছানের ঠিক আগে সেখানে উপস্থিত আরেকটি দল।

এসএলসির বিবৃতি অনুযায়ী আরেক জাতীয় দল তখন ‘চেক ইন’ করার প্রক্রিয়ায় ছিল। এই পরিস্থিতির ফলে শ্রীলঙ্কা দলের কিছু খেলোয়াড়ের “চেক ইন” হতে দেরি হয়েছে। এসএলসি পরে নিশ্চিত করেছে, হোটেল ম্যানেজমেন্টকে এই বিষয় জানানোর অল্প সময়ের মধ্যেই সমস্যার সমাধান হয়।

Advertisement

লংকান গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, টিম হোটেলে পৌঁছে শুরুতে শ্রীলংকা দল রুম পাস পায়নি। জিম্বাবুয়ের হোটেলের মেঝেতে প্রায় ৪ ঘণ্টা ধরে বসে ছিল খেলোয়াড়রা।

বেশ কয়েকজন ক্রিকেটার বুলাওয়েতে হোটেলে চেক-ইন করার অপেক্ষায়, তখন সাদিরা সামারাবিক্রমা ও মাহেশ থিকশানা ইনস্টাগ্রাম স্টোরিজের মাধ্যমে ২-৩টি ছবি শেয়ার করেন। পরবর্তীতে তাদের অ্যাকাউন্ট থেকে ছবিগুলো মুছে ফেলা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!