ত্রিদেশীয় সিরিজটি আগামী আগস্টে শুরু হতে পারে। এরই মধ্যে নাকি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে পিসিবি।
সবকিছু ঠিক থাকলে এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে দারুণ এক সিরিজ দেখার সুযোগ মিলবে ক্রিকেটপ্রেমীদের। যদিও বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি আয়োজক হতে চাওয়া দেশটি।
.png)
এদিকে পাকিস্তানের প্রধান কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন বলেন, ‘বিশ্বকাপের আগে তাদের লক্ষ্য সব ফরম্যাটে শীর্ষস্থানীয় দল হিসেবে গড়ে তোলা। এ বছর বিশ্বকাপ জেতা এবং পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করা।’