সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে মেসির সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে কথা বলতে দেখা যায় চীনা পুলিশ সদস্যদের। এরপর সেখানে যোগ দেন ডি পল ও দলের অন্য সদস্যরা।
মূলত মেসি নিজ দেশের পাসপোর্ট আনতে ভুলে যাওয়ায় এই সমস্যা তৈরি হয়েছিল। যদিও মাত্র ৩০ মিনিটেই বিষয়টির সমাধান হয়ে যায়।
.png)
আগামী ১৫ জুন বেইজিংয়ে অস্ট্রেলিয়ার প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচ খেলতে মেসি ১০ জুন বেইজিং বিমানবন্দরে নামেন। সেখানেই চীনের সীমান্ত পুলিশ তাকে আটকে দেয়।
স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, মেসি আর্জেন্টিনার পাসপোর্টের বদলে স্পেনের পাসপোর্ট নিয়ে চীনে নেমেছিলেন। স্পেনের পাসপোর্টে চীনে প্রবেশের ভিসা ছিল না। তবে ৩০ মিনিট পর সমস্যার সমাধান হলে মেসি বিমানবন্দরে ছেড়ে হোটেলের উদ্দেশে রওনা দেন। খবর গালফ টুডের।
১৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার পর ইন্দোনেশিয়ার বিরুদ্ধে মাঠে নামবে আর্জেন্টিনা। আগামী ১৯ জুন সেই ম্যাচ হওয়ার কথা জাকার্তায়।