ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ ২০২৩

একমাত্র টেস্টে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩২, ১৪ জুন ২০২৩
একমাত্র টেস্টে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরিজের একমাত্র টেস্ট খেলতে আজ সফরকারী আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। প্রায় চার বছর পর সাদা পোশাকের ক্রিকেটে মুখোমুখি হচ্ছে দুই দল। 

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সকাল ১০টায় ম্যাচটি শুরু হবে। এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। ফলে আগে ব্যাট করবে টাইগাররা। খেলাটি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও গাজী টিভি।

আঙুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এতে টাইগারদের নেতৃত্ব ভার উঠেছে লিটন দাসের কাঁধে।

Advertisement

অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে আফগানিস্তানের দলপতি রশিদ খানকে। তার পরিবর্তে দায়িত্ব পেয়েছেন দলটির টপ অর্ডার ব্যাটার হাশমতউল্লাহ শাহিদি।

টেস্ট স্ট্যাটাস অর্জনের পর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের বিপক্ষে খেলবে আফগানিস্তান। যেখানে প্রথম দেখাটা ভুলে যেতে চাইবে টাইগার বাহিনী।

২০১৯ সালে চট্টগ্রাম টেস্টে ২২৪ রানের ব্যবধানে হেরে যায় স্বাগতিকরা। সেবার বল হাতে দুই ইনিংস মিলিয়ে একাই ১১ উইকেট নিয়েছিলেন রশিদ খান। অবশ্য ইনজুরির কারণে মিরপুর টেস্ট মিস করবেন তিনি।

বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, মুশফিকুর রহিম, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুশফিক হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ,  এবাদত হোসেন, খালেদ আহমেদ।

আফগানিস্তান স্কোয়াড: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ, আফসার জাজাই, ইকরাম আলী খিল, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজারুল্লাহক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমদজাই, নিজাত মাসুদ।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!