ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ ২০২৩

যে একাদশে নামছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫০, ১৪ জুন ২০২৩
যে একাদশে নামছে বাংলাদেশ
ফাইল ছবি

সিরিজের একমাত্র টেস্টে আজ সফরকারী আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। প্রায় চার বছর পর সাদা পোশাকের ক্রিকেটে মুখোমুখি দুই দল। যেখানে সবশেষ দেখায় হারের তেতো স্বাদ পেয়েছিল টাইগাররা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সকাল ১০টায় ম্যাচটি শুরু হবে। এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। ফলে আগে ব্যাট করবে টাইগাররা।

আঙুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এতে টাইগারদের নেতৃত্ব ভার উঠেছে লিটন দাসের কাঁধে। সাকিব ছিটকে গেলেও মোটামুটি শক্তিশালী দল নিয়েই নামছে টাইগাররা।

Advertisement

দলের টপ অর্ডার সামলাবেন মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। মিডল অর্ডারে ভরসার নাম মুশফিক তো রয়েছেই। সঙ্গে তিনি পাচ্ছেন লিটন, জাকির ও মিরাজকে।

এ ম্যাচে পেস বোলিংয়ের শক্তিটা বাড়িয়ে নেমেছে বাংলাদেশ। যেখানে আগুন ঝরাতে প্রস্তুত তাসকিন, এবাদত ও শরীফুল। বল হাতে ঘুর্ণিজালে মায়া বিস্তার করতে মিরাজ ছাড়াও আছেন তাইজুল ইসলাম।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, জাকির হাসান, শরীফুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!