ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কাল নামছে মেসির আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২৯, ১৪ জুন ২০২৩
কাল নামছে মেসির আর্জেন্টিনা
আর্জেন্টিনা দল

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মৌসুম শেষ, শুরু হয়েছে ফিফা প্রীতি ম্যাচ উইন্ডো। যার অংশ হিসেবে প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনা দল এখন এশিয়া সফরে। বর্তমানে চীনে অবস্থান করছে বিশ্বচ্যাম্পিয়নরা। চলতি ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা।

এই দুটি ম্যাচের একটিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, আরেকটি ইন্দোনেশিয়া। এর মাঝে প্রথমটি খেলতে আগামীকাল (১৫ জুন) বাংলাদেশ সময় বিকেল ৬টায় বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামছে লিওনেল মেসির দল। এরপর ১৯ জুন ইন্দোনেশিয়ায় মুখোমুখিও হবে বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনা এখন পর্যন্ত ৮ বার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে। যেখানে ৬টি জয়ের বিপরীতে হেরেছে একটি ম্যাচে। ড্র হয়েছে একবার।

Advertisement

সবশেষ কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। ম্যাচটিতে দুর্দান্ত খেলা উপহার দেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী লিওনেল মেসি। একেবারে ম্যাচের শেষ মুহূর্তে দুর্দান্ত এক সেভ করেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কাস আকুনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ/লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, লিওনেল মেসি , অ্যাঞ্জেল ডি মারিয়া ও জিওভানি সিমিওনে/নিকোলাস গঞ্জালেজ।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!