[ খেলা ]
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ ২০২৩
দ্বিতীয় দিনে মাঠে নামল বাংলাদেশ
মুশফিকুর রহিম
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। সফরকারীদের চাপে রেখে স্বস্তিতে প্রথম দিনের খেলা শেষ করেছিল স্বাগতিকরা। ম্যাচের নিয়ন্ত্রণ হাতের মুঠোয় নিতে আজ নেমেছে টাইগাররা।
বুধবার শুরুতে উইকেট হারালেও দিনের শেষ বেলাটি নিজেদের করে নিয়েছে লিটন দাসের দল। মুশফিকুর রহিম ও মেহেদী মিরাজের ৭২ রানের জুটিতে পাঁচ উইকেট হারিয়ে ৩৬২ রানে দিন শেষ করে বাংলাদেশ।
প্রথম দিনে সবচেয়ে বড় মুখ ছিলেন নাজমুল হোসেন শান্ত। তিনি খেলেছেন ১৪৬ রানের দুর্দান্ত এক ইনিংস, যা তার ক্যারিয়ারে দ্বিতীয় সেরা। এছাড়া মাহমুদুল হাসান জয় খেলেছেন ৭৬ রানের ইনিংস।
দিনের বাকি সময়ে অন্যান্যদের মাঝে আলো ছড়িয়েছেন মুশফিক ও মিরাজ। এ দুজনের ওপর আজ দায়িত্ব থাকবে দলের ইনিংস আরো বড় করা।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!