ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বোলিং অনুশীলন করছেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:২০, ১৫ জুন ২০২৩
বোলিং অনুশীলন করছেন সাকিব
সাকিব আল হাসান

আঙুলে চোট পেয়ে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন সাকিব আল হাসান। তবে ইনজুরি সমস্যা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন তিনি। প্রথম কয়েকদিন অনুশীলনে ঝাম ঝড়ালেও এখন নেটে বোলিং শুরু করেছেন টাইগারদের টি-২০ ও টেস্ট দলের অধিনায়ক।

ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট মিস করেছেন সাকিব। তার পরিবর্তে দায়িত্ব পেয়েছেন লিটন দাস। টেস্টে না খেললেও আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফিরবেন দেশসেরা এই অলরাউন্ডার।

এদিকে সাকিবের আঙুলে এখন কোনো সমস্যা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসকরা।

Advertisement

সাকিবকে নিয়ে বিসিবির মেডিকেল বিভাগ জানায়, ‘এখন সাকিবের পুনর্বাসন প্রক্রিয়া চলছে। ধীরে-ধীরে অনুশীলনের মাত্রা বাড়বে। আপাতত অনুশীলনে কোনো বাধা নেই। আঙুলে কোনো সমস্যা নেই।’

ছুটি কাটিয়ে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বৃহস্পতিবার থেকে বোলিং প্র্যাকটিস শুরু করেছেন সাকিব। এদিন সকালে ইনডোরের আউটারে স্পিন কোচ রঙ্গনা হেরাথের অধীনে বোলিং শুরু করেন সাকিব। বোলিংয়ের আগে একাডেমি মাঠে বিসিবির ট্রেনারকে সঙ্গে নিয়ে লম্বা সময় ধরে রানিং সেশন করেন তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!