ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফিফার বর্ণবাদবিরোধী কমিটি নেতৃত্বে ভিনিসিয়াস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৯, ১৬ জুন ২০২৩
ফিফার বর্ণবাদবিরোধী কমিটি নেতৃত্বে ভিনিসিয়াস
ছবি: সংগৃহীত

ফিফার বর্ণবাদবিরোধী কমিটি গঠন করা হয়েছে। সেখানে নেতৃত্বে রাখা হয়েছে রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। খেলোয়াড়দের নিয়ে গঠিত এই কমিটি বর্ণবাদী আচরণের ঘটনায় কঠোর শাস্তির পরামর্শ দেবে।

বৃহস্পতিবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বার্তা সংস্থা রয়টার্সকে এতথ্য নিশ্চিত করেছেন।

চলতি মৌসুমে ১০ বার বর্ণবাদের শিকার হয়েছেন এই ব্রাজিলিয়ান। সর্বশেষ গত মে মাসে ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলায় সময় বর্ণবাদের শিকার হন ভিনিসিয়াস। তার বিরুদ্ধে হওয়া বর্ণবাদী আচরণের প্রতিবাদে ফুঁসে ওঠে ফুটবল-বিশ্ব।

Advertisement

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো থেকে শুরু করে অনেকেই ভিনিকে সমর্থন করে নিজেদের অবস্থান জানান। সেই ধারাবাহিকতায় এবার ফিফার বর্ণবাদবিরোধী কমিটির প্রধান বানানো হয়েছে তাকে।

ব্রাজিল জাতীয় দল ও ভিনিসিয়াসের সঙ্গে বৈঠকের পর ফিফা সভাপতি বলেছেন, ফুটবলে আর কোনো বর্ণবাদ থাকবে না। এটা হলেই ম্যাচ বন্ধ করে দেওয়া হবে। অনেক হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!