সোমবার (১৯ মে) জাকার্তার গেলোর বাং কারনো স্টেডিয়ামে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। পরিবারকে সময় দেওয়ার জন্য সেই ম্যাচে খেলবেন না মেসি। দলের সবচেয়ে বড় তারকাকে দেখতে পারবেন না দেখে হতাশ হয়েছেন অনেকেই। যে কারণে তারা ফেরত চাচ্ছেন টিকিটের টাকা।
আর্জেন্টিনা ম্যাচের টিকিট বিক্রি করতে মেসির ছবিসহ পোস্টার ছাপানোর পাশাপাশি ইভেন্টের সবজায়গায় মেসিকে রেখেছেন আয়োজকরা। আলবেসিলেস্তারা ঠিকই আসছে। কিন্তু আসছেন না কেন্দ্রবিন্দুতে থাকা সেই মেসি। ব্যাপারটি নিয়ে ক্ষোভের পাশাপাশি হতাশা প্রকাশ করেছেন মেসিভক্তরা।
.png)
মালুকু প্রদেশের বান্দা নেইরা দ্বীপে বসবাসকারী এক মেসি ভক্ত সূর্য বিজয়া আং সংবাদসংস্থা এএফপিকে জানান তার হতাশার কথা। তিনি বলেন, ‘আমার খারাপ লাগার পাশাপাশি হতাশাও কাজ করছে। মেসিকে সরাসরি দেখার জন্য এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ।’
আয়োজকদের ‘বাজে মার্কেটিং কৌশল’ সম্পর্কে আং বলেন, ‘মেসি একজন তারকা। আপনি বলতে পারেন ৯০ শতাংশ টিকিট শুধু মেসির কারণেই বিক্রিত হয়েছে। এছা ছিল তাদের (আয়োজক) একটি বাজে মার্কেটিং কৌশল।’
শুধু আংই নয়। ইন্দোনেশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গিয়েছে মেসিভক্ত অনেকেরই হতাশা। দুইটি টিকিট বিক্রি করার কথা জানিয়ে একজন লিখেন, ‘কারণ মেসি আসছেন না। তাকে তারকা মানা এখানেই শেষ…এখানে আসতে তার কাছে ভিক্ষা করবো না।’
টুইটারে প্রকাশ করা এক ভক্তের ভিডিওতে দেখা যায় মেসি না আসায় হতাশ হয়ে তিনি গান করছেন, ‘কেন তুমি ইন্দোনেশিয়ায় আসছো না, কেন আসছে না। ও..মিস্টার মেসি।’