যেদিন মিয়ামির জার্সিতে মাঠে নামবেন মেসি
ক্লাব ফুটবলে ইউরোপ অধ্যায় শেষে নতুন গন্তব্যে পাড়ি দিচ্ছেন লিওনেল মেসি। আগামী মৌসুমে লিওর নতুন ঠিকানা যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি। সম্প্রতি আমেরিকা যাওয়ার ঘোষণা দিয়েছেন মেসি নিজেই। তবে ক্লাবটির জার্সিতে কবে মাঠে নামবেন তিনি, সেটি অজানাই ছিল এতদিন।
অবশেষে মিয়ামির জার্সিতে মাঠে নামা নিয়ে ভক্তদের সুখবর দিয়েছেন মেসি। যুক্তরাষ্ট্রের লিগ কর্তৃপক্ষ মৌসুম শুরুর আগে একটা প্রীতি ম্যাচের আয়োজন করেছে। সেই প্রদর্শনী ম্যাচে মেসিকে একাদশে রাখা সিদ্ধান্ত হয়েছে। মেজর লিগ সকারের স্টারের হয়ে ম্যাচটি খেলবেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক। যেখানে তাদের প্রতিপক্ষ আর্সেনাল।
এবারের মৌসুমে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দুইয়ে থাকা আর্সেনালের বিপক্ষে স্টারদের ম্যাচটি হবে ২০ জুলাই ওয়াশিংটন ডিসিতে। শহরটির ক্লাব ওয়াশিংটন ডিসির কোচ ওয়েইন রুনির অধীনে খেলবেন মেসিরা।
.png)
বর্তমানে জাতীয় দলের সঙ্গে এশিয়া সফরে আছেন মেসি। চীনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ের পর ইন্দোনেশিয়ার বিপক্ষে আগামী ১৯ জুন সফরের শেষ ম্যাচ খেলবে তার দল। তবে এই ম্যাচে খেলবেন না সাতবারের ব্যালন ডি’অরজয়ী।
সবকিছু ঠিক থাকলে আগামী ২১ জুলাই মিয়ামির হয়ে অভিষেক হবে মেসির। সেদিন ঘরের মাঠ ড্রাইভ পিংক স্টেডিয়ামে ক্রুজ আজুলের বিপক্ষে খেলবে মেসির দল।