তবে শুধু রিয়ালের কথাই বলেননি, সঙ্গে লা লিগারও ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দেম্বেলে।
সম্প্রতি মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বেনজেমা ছাড়া রিয়াল মাদ্রিদ বড় কিছু হারিয়েছে। কারণ সে ব্যালন ডি’অর বিজয়ী এবং দুর্দান্ত একজন খেলোয়াড়। বেনজেমাকে ছাড়া রিয়াল এক নয়। তাদের জন্য গুরুত্বপূর্ণ ক্ষতি।’
.png)
লা লিগায় একে অপরের প্রতিদ্বন্দ্বি হলেও ফ্রান্স দলে একসঙ্গে খেলেছেন বেনজেমা-দেম্বেলে। কাছ থেকে দেখার সুযোগের কারণেই সাবেক সতীর্থের ক্ষমতা ভালোই জানা বার্সেলোনা ফরোয়ার্ডের।
এজন্যই বেনজেমাকে নিয়ে তিনি বলেন, ‘তার চলে যাওয়া লা লিগার জন্যও বড় ক্ষতির। সে এমন একজন ফুটবলার, যে অনেক গোলের সঙ্গে অ্যাসিস্টও করে। সে অসাধারণ একজন খেলোয়াড়।’