ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বেনজেমার পর সৌদিতে আরেক ফরাসি ফুটবলার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:০৮, ১৯ জুন ২০২৩
বেনজেমার পর সৌদিতে আরেক ফরাসি ফুটবলার
ছবি- সংগৃহীত

সম্প্রতি সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন দল আল ইত্তিহাদে পাড়ি দিয়েছেন ফরাসি তারকা করিম বেনজেমা। জেদ্দা শহরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাকে বরণ করে নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

এবার বেনজেমার দেখানো পথেই পা হাঁটলেন এনগোলো কান্তে। ইংলিশ ক্লাব চেলসি থেকে সৌদির সেরা ক্লাবটিতে পাড়ি দিলেন এ ফরাসি ফুটবলার।

সোমবার সামাজিক মাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাবজিও রোমানিও।

Advertisement

তিনি জানান, বাৎসরিক ১০০ মিলিয়ন ইউরোতে চার বছরের জন্য আল ইত্তিহাদে যোগ দিয়েছেন কান্তে। তাছাড়া কমার্শিয়াল থেকে আরো আয় করার সুযোগ পাবেন তিনি। 

ফ্রান্সের হয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ জিতেছেন কান্তে। এছাড়াও ২০২১ সালে ইংলিশ ক্লাব চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতেন এই ফরাসি মিডফিল্ডার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!