সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, চেলসির অ্যাটাকিং মিডফিল্ডার ম্যাসন মাউন্টকে দলে ভেড়াতে চায় ইউনাইটেড। এজন্য ব্লুজদের ৪০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছিল রেড ডেভিলরা। কিন্তু তাদের প্রস্তাবে না বলে দিয়েছে চেলসি।
এদিকে মাউন্টের সঙ্গে চেলসির চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর বাকি রয়েছে। স্বাভাবিকভাবেই ইউনাইটেড বিশ্বাস করে মাউন্টের জন্য চেলসির নির্ধারিত ৭০ মিলিয়ন পাউন্ডের বিড মোটেই বাস্তবসম্মত নয়।
.png)
ওল্ড ট্র্যাফোর্ড থেকে মাউন্টের জন্য অন্য আরো একটি প্রস্তাবনা দেবার ইঙ্গিত পাওয়া গেছে। কিন্তু তার আগে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে তাদের সার্বিক ব্যয়ও মাথায় রাখতে রাখতে হচ্ছে। এই একই কারণে ইউনাইটেড টটেনহ্যাম থেকে ২৯ বছর বয়সী ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনকে ১০০ মিলিয়ন পাউন্ডে হয়তোবা শেষ পর্যন্ত দলে ভেড়াতে পারবে না টেন হাগের দল।
এবারের গ্রীষ্মে দলে নতুন একজন স্বীকৃত স্ট্রাইকারকে নিতে চেয়েছেন টেন হ্যাগ। কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে মাউন্টের যোগ্যতা ইউনাইটেড বসকে তার প্রতি আগ্রহী করে তুলেছে। মাত্র ছয় বছর বয়সে চেলসির একাডেমিতে যোগ দিয়েছিলেন মাউন্ট।