[ খেলা ]
নেইমারকে কিনতে চায় চেলসি!
ছবি: সংগৃহীত
ইউরোপিয়ান ফুটবলের চলতি মৌসুম শেষ। এ মৌসুমে ফরাসি ক্লাব পিএসজি ছাড়ছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। মেসি ফরাসি ক্লাবটি ছাড়ার পর পর থেকে গুঞ্জন উঠছে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র পিএসজি ছাড়ছেন। যদিও এই বিষয়ে অনুষ্ঠানিক কিছু বলেননি তিনি। তবে তাকে কিনতে আগ্রহী ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি!
পিএসজির সঙ্গে তার ট্রান্সফারের বিষয়ে আলোচনা শুরু করতে চায় ক্লাবটি বলে জানা যাচ্ছে ইউরোপিয়ান মিডিয়া থেকে। গত মৌসুমে খুবই বাজে সময় কাটিয়েছেন নেইমার। সব মিলিয়ে পিএসজির হয়ে ২৯ ম্যাচে গোল করেছেন ১৮টি। অ্যাসিস্ট রয়েছে ১৭টি।
গোড়ালির ইনজুরির কারণে গত ফেব্রুয়ারি থেকেই মাঠের বাইরে তিনি। এরই মধ্যে টানা ইনজুরি আর ক্লাবের সিদ্ধান্ত, কিছু হাই প্রোফাইল নামকে বাদ দেয়ার কারণে পিএসজি ছাড়ার জোর সম্ভাবনা দেখা দিয়েছে নেইমারের।
.png)
একদিকে মেসি চলে যাবে, অন্যদিকে নেইমারকেও ছেড়ে দেয়া হবে। যে কারণে, পিএসজি চোখ দিয়েছে ম্যানসিটির পর্তুগিজ মিডফিল্ডার বার্নার্ডো সিলভার দিকে। স্প্যানিশ মিডিয়াগুলো বলছে, চেলসির পক্ষ থেকে পিএসজির কাছে একটি ‘ভালো মূল্যে’র কথা বলা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!