[ খেলা ]
নতুন পাঁচজন নিয়ে ব্রাজিলের দল ঘোষণা, নেই নেইমার
ফাইল ফটো
প্রীতি ম্যাচের জন্য নিজেদের দল ঘোষণা করেছে ব্রাজিল। অস্ত্রোপচার শেষে পুরোপুরি সুস্থ না হওয়ায় স্কোয়াডে নেই নেইমার জুনিয়র।
অস্থায়ী কোচ মেনেজেস ৩ সদস্যের দল ঘোষণা করেন। স্কোয়াডে আছে পাঁচ নতুন মুখ। দলে সুযোগ পেয়েছেন নিনো, ভ্যান্ডারসন, আইরতন লুকাস, জোয়েলিন্টন ও ম্যালকম। তবে রাফিনহা, অ্যান্তোতি, গ্যাব্রিয়েল জেসুসদের ঠাই হয়নি স্কোয়াডে।
১৭ জুন বার্সেলোনায় গিনির মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ২০ জুন লিসবনে সেনেগালের মোকাবিলা করবে পাঁচবারের বিশ্বকাপজয়ীরা। এর আগে ১২ জুন পুরো স্কোয়াডকে নিয়ে ক্যাম্প শুরু করবেন মেনেজেস।
.png)
ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াড:
গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডারসন ও ওয়েভেরটন।
রক্ষণভাগ: ইভানেজ, এডার মিলিতাও, মারকুইনোস, নিনো, দানিলো, ভ্যান্ডারসন, অ্যালেক্স তেলেস, আইরতন লুকাস।
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, জোয়েলিন্টন।
আক্রণভাগ: লুকাস পাকুয়েতা, ম্যালকম, পেদ্রো, রাফায়েল ভেইগা, রিচার্লিসন, রদ্রিগো, রনি ও ভিনিসিয়াস জুনিয়র।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাজিল ফুটবল
লিংক সফলভাবে কপি হয়েছে!