শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। দলটির প্রতিপক্ষ হিসেবে থাকবে আফ্রিকার দুই দেশ গিনি ও সেনেগাল।
সিবিএফের সভাপতি এডনাল্ডো রদ্রিগেজের অধীনে ২০২২ সালে শুরু হওয়া স্লোগান ‘বর্ণবাদ নিয়ে কোনো ম্যাচ নয়’ এর কার্যক্রম আরো প্রসারিত করার লক্ষ্যেই এই দুটি ম্যাচের আয়োজন। দায়িত্ব নেয়ার পর থেকেই বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করছেন রদ্রিগেজ। এজন্য নিজ দেশের আদালতের কাছে আর্জিও করেছেন যেন বর্ণবাদী আচরণে কঠোর শাস্তি প্রয়োগ করা হয়।
.png)
বর্ণবাদ নিয়ে গত মার্চে রয়টার্সকে এক সাক্ষাৎকারে রদ্রিগেজ বলেছিলেন, ‘ব্রাজিল যেন সারা বিশ্বে বর্ণবাদের বিরুদ্ধে নেতৃত্ব দেয় এটা আমরা চাই।’ ম্যাচ দুটি নিয়ে ভিনিসিয়ুসের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানিয়েছে সিবিএফ। এক সূত্র জানিয়েছেন, রিয়াল মাদ্রিদ তারকা নাকি নিজের সমর্থন প্রকাশ করেছেন।
আগামী জুনের ১৭ তারিখ গিনির বিপক্ষে বার্সেলোনায় প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। ৩ দিন পর দ্বিতীয় ম্যাচ খেলবে সেলেসাওরা। সাদিও মানের সেনেগালের বিপক্ষে লিসবনে খেলবে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।