ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে কারণে ‘যুদ্ধের’ ঘোষণা দিয়েছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:২৯, ২৪ মে ২০২৩
যে কারণে ‘যুদ্ধের’ ঘোষণা দিয়েছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার
ছবি: সংগৃহীত

বর্ণবাদী আচরণ কারণে স্পেনের ফুটবল এবং টুর্নামেন্ট লা লিগা এখন সারাবিশ্বে আলোচনা-সমালোচনার কেন্দ্র বিন্দুতে জায়গা করে নিয়েছে। সেটিও করা হয়েছে বর্তমান সময়ের সেরা উইঙ্গার ভিনিসিউস জুনিয়রের সঙ্গে। বিষয়টি নিয়ে যুদ্ধ ঘোষণা করেছিলেন ব্রাজিলের ও বার্সেলোনার তারকা উইঙ্গার রাফিনিয়া।

মঙ্গলবার (২৩ মে) লা লিগায় ভায়াদোলিদের বিপক্ষে ৩-১ গোলে হারে বার্সেলোনা। ম্যাচটিতে ৬৩ মিনিট পর্যন্ত খেলার সুযোগ পান বার্সা উইঙ্গার রাফিনিয়া। সে সময়ে মাঠ ছাড়তে গিয়ে গায়ের জার্সি খোলেন তিনি। তাতে জার্সির নিচে তার গায়ের গেঞ্জিতে কিছু লেখা দেখা যায়।

রাফিনিয়ার গেঞ্জিতে লেখা ছিল, ‘এখন থেকে বর্ণবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। যতদিন পর্যন্ত ফুটবলের চেয়ে গায়ের রং নিয়ে বেশি কথা চলবে, ততদিন পর্যন্ত যুদ্ধ থাকবে।’ এছাড়াও রাফিনিয়ার গেঞ্জিতে লেখা ছিল, ‘ভিনি তোমার ভয় নেই, আমরা তোমার সঙ্গে রয়েছি।’

Advertisement

গত ২১ মে লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ০-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। ঘটনাবহুল ওই ম্যাচে বারবার ফাউলের শিকার হয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিউস জুনিয়র। হয়েছেন বর্ণবাদের শিকারও। ঘটনার প্রতিবাদ করে উল্টো লাল কার্ড দেখে মাঠও ছাড়তে হয় তাকে।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!