সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম বোলাভিআইপি। তাদের এক প্রতিবেদনে বলা হয়, নয় বছর বয়সী লিওনেল মেসির বাবার নাম হোর্হে মেসি। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির বাবার নামও হোর্হে মেসি।
পাঁচ বছর বয়স থেকে ফুটবল খেলেন মেসি। তার স্বপ্ন একদিন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে খেলবে। ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলো তাকে প্রস্তাব দেয়ামাত্রই ক্লাবটির সঙ্গে চুক্তি করে মেসি।
.png)
ব্রাজিলিয়ান ক্লাবটিতে নিজের ফুটবল ক্যারিয়ার শুরুর অপেক্ষায় মেসি। সাও পাওলোতে যোগ দিয়েও বেশ উচ্ছ্বসিত এই বালক।
ব্রাজিলিয়ান প্রকাশনা বোলাভিআইপিকে মেসি জানিয়েছে, ‘আমি সবসময় পেশাদার ফুটবল খেলার স্বপ্ন দেখেছি এবং এখন আমার স্বপ্ন সত্যি হচ্ছে। আমাকে এই সুযোগ দেয়ার জন্য আমি সাও পাওলো এফসি-র কাছে কৃতজ্ঞ। আমি এটির সর্বোচ্চ ব্যবহার করার জন্য কঠোর পরিশ্রম করব।’
সাও পাওলোতে যোগ দেওয়ায় তার বাবা হোর্হে মেসিও বেশ খুশি। তিনি বলেন, ‘আমি আমার ছেলের জন্য খুব গর্বিত। সে এ অবস্থায় পৌঁছার জন্য কঠোর পরিশ্রম করেছে, এবং আমি জানি সে দুর্দান্ত কিছু করতে চলেছে।’
ইউরোপের কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করতে হলে সে ফুটবলারের ১৮ বছর পূর্ণ হতে হয়। যেহেতু লিওনেল মেসির বয়স এখন ৯, তাই এখন তাকে চুক্তি করাতে পারবে না কোনো দল।