[ খেলা ]
দ্বিতীয় রাউন্ড নিশ্চিতে রাতে মাঠে নামছে ব্রাজিল
ছবি- সংগৃহীত
চলমান ফুটবল বিশ্বকাপ আসরের শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ইতালির বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে হেরে যায় সেলেসাওরা।
তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় ব্রাজিল। ওই ম্যাচে ডমিনিকা রিপাবলিককে ৬-০ গোলের ব্যবধানে হারায় নেইমার-ভিনিসিয়ুসদের উত্তরসূরীরা।
শনিবার রাতে গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। ‘গ্রুপ ডি’র ম্যাচটিতে মুখোমুখি হবে নাইজেরিয়ার সঙ্গে। ম্যাচটি আর্জেন্টিনার লা প্লাটার এস্তাদিও উনিকো দিয়েগো আরমান্দো ম্যারাডোনায় গড়াবে।
.png)
‘গ্রুপ ডি’র চার দলের মধ্যে পয়েন্ট টেবিলে ব্রাজিলের অবস্থান দ্বিতীয়। এখন পর্যন্ত দুই ম্যাচে এক জয় ও এক পরাজয়ে তাদের পয়েন্ট ৩।
নাইজেরিয়া দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের শীর্ষে। ইতালির অবস্থান তৃতীয় স্থানে। তাদের পয়েন্টও তিন। ডমিনিকা রিপাবলিক এখনও একটি জয়ের দেখাও পায়নি। শূন্য পয়েন্টে তারা রয়েছে টেবিলের তলানিতে।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাজিল ফুটবল
লিংক সফলভাবে কপি হয়েছে!