সৌদির সঙ্গে মেসির চুক্তির তথ্য ফাঁস!
প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ছেড়ে সৌদির ক্লাব আল হিলালে পাড়ি দিচ্ছেন লিওলেন মেসি। বিশ্বের শীর্ষস্থানীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই গুঞ্জনে অনেকটা সিলমোহর পড়ে গিয়েছিল। তবে সব গুঞ্জন উড়িয়ে যুক্তরাষ্ট্রের ক্লাবে যাওয়ার ঘোষণা দিয়েছেন লিও নিজেই। আগামী জুলাইয়ে ক্লাবটিতে আনুষ্ঠানিকভাবে পাড়ি দিবেন এই আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক।
আল হিলালের জার্সি গায়ে না জড়ালেও সৌদির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন মেসি। তিনি দেশটির পর্যটন বিষয়ক দূত। এই খবরটি পুরোনো। তবে নতুন খবর হলো- মেসির সঙ্গে সৌদির চুক্তির তথ্য ফাঁস হয়েছে। আর তাতেই চোখ কপালে উঠেছে মেসি ভক্তদের।
সৌদি আরব ও মেসির চুক্তির তথ্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। যেখানে চুক্তিটা কত দিনের, সৌদি আরব মেসিকে কী পরিমাণ অর্থ দিচ্ছে আর চুক্তির অংশ হিসেবে মেসিকে কী কী করতে হবে, সবই প্রকাশ করেছে তারা।
.png)
মেসির সঙ্গে সৌদির চুক্তির মেয়াদ তিন বছরের বেশি সময়। এই সময়ে আড়াই কোটি মার্কিন ডলারের মতো পাবেন মেসি। যা বাংলাদেশি টাকায় পৌনে ৩০০ কোটি টাকার কাছাকাছি।
নিউইয়র্ক টাইমসের সঙ্গে আলাপে মেসির ব্যবস্থাপক দল ও সৌদি কর্তৃপক্ষের চুক্তিতে মধ্যস্থতাকারী সাবেক ফুটবলার ও ব্যবসায়ী রায়কো গার্সিয়া ক্যাবরেরা বলেন, ‘মেসি বড় অঙ্কের অর্থ না চাওয়ায় আমি বিস্মিত হয়েছিলাম।’
সৌদি আরবের সঙ্গে মেসির চুক্তি:
১। বছরে ন্যূনতম একবার পাঁচ দিনের অথবা তিন দিনের দুটি পারিবারিক সফর করতে হবে। সফরের ভ্রমণ ব্যয় ও পাঁচ তারকা হোটেলের আবাসন ব্যবস্থার যাবতীয় খরচ বহন করবে সৌদি সরকার। এছাড়া দেশটি মেসির সঙ্গে পরিবার ও বন্ধুবান্ধব মিলে আরো ২০ জনের খরচও দেবে।
২। বছরে ১০ বার সামাজিক মাধ্যমে সৌদি আরবের পর্যটন নিয়ে প্রচারণা চালাতে হবে আর সেজন্য মেসি পাবেন ২০ লাখ মার্কিন ডলার।
৩। সৌদি আরবে বার্ষিক পর্যটন প্রচারণায় অংশ নিতে হবে, এর জন্য পাবেন আরো ২০ লাখ মার্কিন ডলার।
৪। দাতব্য কাজ ও সংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থিতির জন্য পাবেন ২০ লাখ মার্কিন ডলার।