ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পাকিস্তানের প্রস্তাবে ভারতের ‘না’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:২৬, ২১ জুন ২০২৩
পাকিস্তানের প্রস্তাবে ভারতের ‘না’
ছবি- সংগৃহীত

আগামী অক্টোবরে ভারতের মাটিতে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের আসর। নানা নাটকীয়তা শেষে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে পাকিস্তানও। অবশ্য এজন্য আয়োজকদের কাছে একটি অনুরোধ করেছিলেন বাবর আজমরা। কিন্তু সেই প্রস্তাবে না করে দিয়েছে বিসিসিআই।

বিশ্বকাপের খসড়া সূচি অনুযায়ী, ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। কিন্তু পাকিস্তান এই ভেন্যুতে খেলতে আগ্রহী নয়। 

এদিকে চেন্নাইতে আফগানিস্তান এবং ব্যাঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন বাবর আজমরা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দাবি, পাকিস্তান দলকে বিপাকে ফেলতেই এই দুই ভেন্যু নির্বাচন করা হয়েছে। 

Advertisement

পিসিবির দাবি, চেন্নাই ও ব্যাঙ্গালুরুর বিপক্ষে খেলতে গেলে প্রতিপক্ষ তাদের চেয়ে বেশি সুবিধা পাবে। চেন্নাইয়ের পিচ স্পিন সহায়ক হওয়ায় সেখানে আফগানিস্তানের স্পিনাররা বাড়তি সুবিধা পাবে। অন্যদিকে ব্যাঙ্গালুরুর পেস সহায়ক উইকেট বাড়তি সুবিধা দিবে অজিদেরকে। আর এ কারণে পিসিবি এই তিনটি ভেন্যু পরিবর্তনের জন্য আবেদন করে। আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের সূচি প্রকাশের আগেই এই পরিবর্তনের দাবি করেছিল পিসিবি। 

ক্রিকবাজের এক প্রতিবেদনে পাকিস্তানের এমন দাবি ভারতের ক্রিকেট বোর্ড প্রত্যাখ্যান করেছে বলে জানানো হয়েছে। বিসিসিআই তাদের নেয়া সিদ্ধান্তেই অটল আছে, খসড়া সূচিতে কোনো পরিবর্তন করার পরিকল্পনা তাদের নেই বলেও জানানো হয়েছে। 

এর আগে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি বলেন, পাকিস্তানের সরকার থেকে অনুমতি পেলেই কেবল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে পাকিস্তান। একই সঙ্গে আহমেদাবাদের ভেন্যুতে পাকিস্তান খেলবে কি না সেটির সিদ্ধান্তও নেবে দেশটির সরকার। এই দুই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে বাবর-রিজওয়ানদের বিশ্বকাপে অংশগ্রহণ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!