ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লেবাননের বিপক্ষে যে একাদশে নামছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫১, ২২ জুন ২০২৩
লেবাননের বিপক্ষে যে একাদশে নামছে বাংলাদেশ
ফাইল ছবি

শুরু হয়ে গেছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ। আসরের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী লেবাননের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। গুরুত্বপূর্ণ এই ম্যাচটি সরাসরি দেখা যাবে টি-স্পোর্টসে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে লেবানন। এবারের সাফে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ লেবানন, মালদ্বীপ ও ভুটান। সর্বশেষ গত ১৫ জুন কম্বোডিয়া ম্যাচ থেকে একাদশে পরিবর্তন এসেছে দুইটি।

এই ম্যাচে লাল-সবুজের জার্সিতে অভিষেক হচ্ছে লেফট ব্যাক ইসা ফয়সালের। এছাড়া দলে ফিরেছেন অভিজ্ঞ তপু বর্মণ। একাদশে জায়গা হয়নি মেহেদি হাসান ও আলমগীর মোল্লার। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ৪-২-৩-১ ফরমেশনে খেলবে বাংলাদেশ।

Advertisement

পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত উভয় দল দুইবার একে অপরের মুখোমুখি হয়েছে, যেখানে ১টি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ এবং লেবানন। বর্তমান পারফরম্যান্সে লেবানন ফেভারিট হলেও বাংলাদেশ দলের কোচ জানান, শতভাগ দিয়েই মাঠে লড়বে জামাল-তপুরা।

তিনি বলেন,  ‘আমরা কথা দিচ্ছি, মাঠে শতভাগ দিয়ে ম্যাচে খেলার চেষ্টা করবো। যদিও শেষ পর্যন্ত কী হবে তা নির্ভর করছে নিজেদের ওপর। অবশ্যই আমরাও শক্তিশালী, পূর্ণ পয়েন্টের লক্ষ্যেই মাঠে যাবো। তবে সেটি যদি সম্ভব না হয় তাহলে অন্তত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাই।’

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান, তপু বর্মণ, তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ, ইসা ফয়সাল, সোহেল রানা, মো: সোহেল রানা ও জামাল ভুইয়া, ফয়সাল আহমেদ ফাহিম, মজিবুর রহমান জনি ও সুমন রেজা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!