ব্যথা কিছুটা কমায় মিরপুরের ইনডোরে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন তামিম। বিরতির পর আজও ব্যাটিং অনুশীলন ঠিকঠাক করেছেন। তবে ফিল্ডিং অনুশীলনের সময় পিঠের ব্যথায় অস্বস্তি বোধ করেন তিনি। পরে পিঠে হাত দিয়ে ফিল্ডিং অনুশীলন বাদ দিয়ে মাঠ ছেড়ে গেছেন।
চোটের শঙ্কায় আফগানিস্তান সিরিজের ১৫ সদস্যের দলে থাকা বাংলাদেশের বাকি দুই ওপেনারও। এদিন থ্রোয়ারের বল খেলতে গিয়ে হাতে ব্যথা পেয়েছেন লিটন দাস। এতে অস্বস্তি প্রকাশ করতে দেখা যায় তাকে। বাংলাদেশ দলের ফিজিও মোজাদ্দেদ আলফা সানি ছুটে যান তাকে দেখতে। এরপর আর ব্যাটিং করেননি লিটন। জানা গেছে, লিটনের চোট গুরুতর কিছু নয়।
.png)
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডে দলে ফেরা মোহাম্মদ নাইমও একটি বলের আঘাতে হাঁটুতে চোট পেয়েছেন। তবে সামলে নিয়ে তিনি পরে ব্যাটিং অনুশীলন করেছেন। তার চোটও গুরুতর কিছু নয় বলে জানা গেছে।