ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অনুশীলনে সৌম্য, কারণ জানালো বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৬, ২৪ জুন ২০২৩
অনুশীলনে সৌম্য, কারণ জানালো বিসিবি
ছবি: সংগৃহীত

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টাইগাররা অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। মূলত আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিচ্ছে ক্রিকেটেরা। তবে দলের সদস্য সৌম্য না হলেও জাতীয় দলের সঙ্গে অনুশীলন করছেন তিনি। এছাড়া প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের করেছেন অনুশীলন। তবে এর কারণ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 

শনিবার (২৪ জুন) জাতীয় দলের সহকারী কোচ নিক পোথাসের বলেন,‘আমি নিশ্চিত নই। অনেক দিন আগে আমি তাকে টিভিতে সেরা অবস্থায় দেখেছি। আমাদের জন্য এখন এটি পর্যবেক্ষণের সময়। আমরা চাই সে মানসিকভাবে ভালো থাকুক এবং খেলুক। কারণ আমরা জানি সে খুব ভালো ক্রিকেটার। আমি তাকে নেটে মাত্র তিনবার দেখেছি। কাজেই তার সম্পর্কে মতামত দেওয়ার জন্য এটি যথেষ্ট সময় নয়। আমাকে আরও সময় নিয়ে তাকে পর্যবেক্ষণ করতে হবে।’

আসন্ন ইমার্জিং এশিয়া কাপ দলেও ডাক পেয়েছেন সৌম্য সরকার। টানা ব্যর্থতার পরেও সুযোগ পেয়েছেন বাঁহাতি এই ব্যাটার। এ প্রসঙ্গে সহকারী কোচ বলেন ‘সে এর আগে বেশিরভাগ সময় টপ অর্ডারে ব্যাট করেছে। তবে এটি প্রধান কোচের সাথে কথা বলে দেখতে হবে।’

Advertisement

 সৌম্যকে এই মূহুর্তে পর্যবেক্ষণে রেখেছে বিসিবি। পোথাস বলেন, ‘আমরা কেবল তাকে পর্যবেক্ষণ করছি। আমি মনে করি সে উদীয়মান খেলোয়াড়দের সাথে আবার খেলার সুযোগ পাবে। কিন্তু ব্যাটারদের জন্য, আসল হল রান করা। আপনি দেখতে কেমন বা কে কি করতে পারে তা অপ্রাসঙ্গিক। এটি আপনাকে সিস্টেমের মধ্যে নিয়ে আসে। কিন্তু যে জিনিসটা আপনাকে দলে জায়গা করে দিবে তা হল রান।’

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!