বার্মিংহামের এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে ২ উইকেটে হার মানে ইংলিশরা। তার মতে লর্ডসের উইকেট তার দলের জন্য অনেক বেশি সহায়ক হবে। এই ভেন্যুতে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করে ইংল্যান্ড। এজন্য লর্ডসে ইংল্যান্ডই জিতবে।
গত কয়েক বছরে বহু গুনে বদলে গেছে ইংল্যান্ডের ক্রিকেট। ‘বাজবল’- তত্ত্বে আগ্রাসী পারফরমেন্সে প্রতিপক্ষকে হারাতে বেগ পেতে হচ্ছে না তাদের। এবারও অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে একই পন্থা অবলম্বনের ঘোষণা দিয়ে রেখেছিলো তারা।
.png)
প্রথম টেস্টের প্রথম দিন সেটি প্রমাণ করেছে ইংল্যান্ড। ওভার প্রতি ৫ করে রান তুলে ৮ উইকেটে ৩৯৩ রানে ইনিংস ঘোষণা করে দেয় তারা। তারপরও অস্ট্রেলিয়ার বিপক্ষে সমানতালে লড়াই করেছে ইংলিশরা।
ম্যাচ হারের পর ইংল্যান্ড দলকে নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। কিন্তু এসবে কান না দিয়ে দ্বিতীয় টেস্ট জয়ের হুমকি দিয়ে রাখলেন ক্রলি। তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা লর্ডসে জিতবো। উইকেট আমাদের খেলার জন্য মানানসই। জানি না, ১৫০ রানে কিনা?’
প্রথম টেস্টের হার নিয়ে মোটেও চিন্তিত নন ক্রলি। তিনি বলেন, ‘আমরা ফলাফল নিয়ে ভাবি না। জয়-পরাজয় নয়, আমরা ভাবি বিনোদন নিয়ে। জিতলে আকর্ষণ বাড়ে।’
তিনি আরো বলেন, ‘অবশ্যই আমরা জয়ের জন্য খেলি। আমরা যে কৌশলে খেলি সেটি ব্র্যান্ডের মান আরো বাড়ায়। একটা ম্যাচ ছাড়া এ সপ্তাহে আমরা কিছুই হারাইনি। আমরা সম্মান অর্জন ও অনেক সমর্থনও পেয়েছি। যা খেলার জন্য ভালো।’
এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ৩৫ টেস্টে ৩টি সেঞ্চুরি ও ৯টি হাফ-সেঞ্চুরিতে ১৭৯২ রান করেছেন ক্রলি।