[ খেলা ]
চেলসি ছেড়ে আল-হিলালে কালিদু
ছবি: সংগৃহীত
এবার চেলসি থেকে সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালে যোগ দিয়েছেন সেনেগালের অধিনায়ক কালিদু কৌলিবালি। প্রিমিয়ার লিগ ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। গত বছর নাপোলি থেকে ৩৩ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে চেলসিতে যোগ দিয়েছিলেন কৌলিবালি।
এক বিবৃতিতে চেলসির পক্ষ থেকে বলা হয়েছে, ‘কালিদু কৌলিবালি সৌদি পেশাদার লিগের ক্লাব আল-হিলালের সাথে স্থায়ী চুক্তি করায় চেলসি ছেড়ে চলে যাচ্ছেন। স্ট্যামফোর্ড ব্রীজে মাঠ ও মাঠের বাইরে তার অবদানের জন্য চেলসি ধন্যবাদ জানাতে চায়। ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য কালিদুর প্রতি শুভকামনা রইল।’
নিজ দেশের ফুটবলের উন্নতির লক্ষ্যে তেল সমৃদ্ধ ধনী দেশ হিসেবে সৌদি আরব তাদের পেশাদার লিগে চড়া মূল্যে একের পর এক শীর্ষ ইউরোপীয়ান লিগের খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করছে। জানুয়ারিতে আল নাসরে যোগ দিয়েছেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তার সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ করিম বেনজেমা ও ফরাসি বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার এন’গোলো কান্তে চেলসি থেকে সম্প্রতি আল-ইত্তিহাদে যোগ দিয়েছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চেলসি
লিংক সফলভাবে কপি হয়েছে!