ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হেরেই চলেছে ব্রাজিল, আর্জেন্টিনার পর এবার পরাজয় মেক্সিকোর কাছে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৩২, ২৮ জুন ২০২৩
হেরেই চলেছে ব্রাজিল, আর্জেন্টিনার পর এবার পরাজয় মেক্সিকোর কাছে
ফাইল ছবি

ফুটবলে লাতিন আমেরিকার অন্যতম পরাশক্তি হিসেবেই ব্রাজিলকে ধরা হয়। তবে সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্সে ভালো সময় যাচ্ছে না তাদের। ফুটসালে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা হারানোর পর এবার মেক্সিকো যুবদলের কাছে হেরেছে ব্রাজিলের যুবারা।

মঙ্গলবার (২৭ জুন) এক প্রীতি ম্যাচে মেক্সিকো অনূর্ধ্ব-১৭ দলের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। মেক্সিকোর পক্ষে ম্যাচের একমাত্র গোলটি করেন লুইস নাভারেত্তে। 

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ ফুটবল। যুব বিশ্বকাপের প্রস্তুতি অংশ হিসেবে মেক্সিকো অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে মাঠে নামে সেলেসাওরা। চলতি বছরের শেষদিকে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ।

Advertisement

২৪ দলের অংশগ্রহণে ১০ নভেম্বর পর্দা উঠবে যুব বিশ্বকাপের। ২ ডিসেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে আসন্ন এই যুব বিশ্বকাপের। মঙ্গলবার ব্রাজিলের স্থানীয় সময় দুপুর ২টায় মেক্সিকোর যুবাদের বিপক্ষে মাঠে নামে ব্রাজিলের যুবারা। 

এর আগে মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামার আগে ব্রাজিলের ফিলিপ বলেন, মেক্সিকো বর্তমান কনকাকাফ চ্যাম্পিয়ন। এই প্রীতি ম্যাচ দলকে একত্রিত করার দারুণ সুযোগ। একই সঙ্গে যুব দলে যারা প্রথমবার খেলছে তাদের পর্যবেক্ষণেরও সুযোগ রয়েছে মেক্সিকো ম্যাচে। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!