[ খেলা ]
চেলসি ছেড়ে ইউনাইটেডে মাউন্ট
ম্যাসন মাউন্ট
চেলসি ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যাচ্ছেন অ্যাটাকিং মিডফিল্ডার ম্যাসন মাউন্ট। তাকে নিতে প্রাথমিকভাবে চেলসিকে ৬০ মিলিয়ন পাউন্ড প্রদান করবে ইউনাইটেড। এমন তথ্য জানিয়েছে ইএসপিএনসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম।
মাউন্টকে ছাড়তে ৭০ মিলিয়ন পাউন্ড দাবি করেছিলো চেলসি। ক্লাবটির সঙ্গে এ বছরই মাউন্টের। এ বছর চেলসিতে থাকলে পরের গ্রীষ্মে ফ্রি এজেন্ট হিসেবে অন্য দলে যেতে পারতেন তিনি।
সূত্র আরো বলছে, বর্তমানে ছুটিতে থাকায় আগামী সপ্তাহে ইউনাইটেডে মেডিকেল পরীক্ষা দিবেন মাউন্ট। আসন্ন মৌসুমে ম্যানেজার এরিক টেন হাগের প্রথম চুক্তিবদ্ধ খেলোয়াড় হবেন তিনি।
.png)
২০১৭ সালে যোগদানের পর চেলসির হয়ে ১৯৫টি ম্যাচ খেলেছেন ২৪ বছর বয়সী মাউন্ট। ২০২১ সালে টমাস টুখেলের অধীনে চ্যাম্পিয়ন্স লিগ জয় করা দলের সদস্য ছিলেন মাউন্ট।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!