আজ তৃতীয় দিন গুটিয়ে যাওয়া ইংল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ ৯৮ রান করেন ওপেনার বেন ডাকেট। এছাড়া হ্যারি ব্রুক ৫০, জ্যাক ক্রলি ৪৮, ওলি পোপ ৪২, অধিনায়ক বেন স্টোকস ১৭, জনি বেয়ারস্টো ১৬ ও স্টুয়ার্ট ব্রড ১২ রান করেন।
অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক ৩টি, জশ হ্যাজেলউড ও ট্রেভিস হেড ২টি করে এবং প্যাট কামিন্স, নাথান লায়ন ও ক্যামেরন গ্রিন ১টি করে উইকেট নেন।
.png)
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পক্ষে স্টিভেন স্মিথ ১১০, ডেভিড ওয়ার্নার ৬৬ ও মার্নাস লাবুশেন ৪৭ রান করেন। ইংল্যান্ডের ওলি রবিনসন, জশ টাং ৩টি করে উইকেট শিকার করেন।
বার্মিংহামের এজবাস্টনে প্রথম টেস্ট ২ উইকেটে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।