ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফ্রান্সের খেলার মাঠে হিজাব পরা নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৫২, ১ জুলাই ২০২৩
ফ্রান্সের খেলার মাঠে হিজাব পরা নিষিদ্ধ
ছবি: সংগৃহীত

ফ্রান্সের ফুটবলে খেলার মাঠে হিজাব পরা আগে থেকেই নিষিদ্ধ ছিল। এবার দেশটির ফুটবল ফুটবল ফেডারেশনের (এফএফএফ) দেওয়া সেই নিষেধাজ্ঞার পক্ষে রায় দিয়েছে ফ্রান্সের সর্বোচ্চ প্রশাসনিক আদালত দ্য স্টেট কাউন্সিল। খবর ফ্রান্স 24।

কাউন্সিল অব স্টেটের এক বিবৃতিতে বলা হয়, ‘ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা যথাযথ এবং সামঞ্জস্যপূর্ণ।’ এর আগে খেলার মাঠে হিজাবসহ অন্য যেকোনো ধর্মীয় প্রতীকের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল এফএফএফ।

এ নিষেধাজ্ঞার ফলে ফ্রান্সে অনুষ্ঠিত আনুষ্ঠানিক ম্যাচ ও ফেডারেশন আয়োজিত খেলায় বলবৎ থাকবে বলে জানানো হয়। এফএফএফ এর ওই ঘোষণার বিরোধীতা করেছেন ‘হিজাবিউস’ নামক মুসলিম মহিলা ফুটবল দলের সদস্যরা। এফএফএফের এ নিষেধাজ্ঞা ফিফার হিজাব-বিষয়ক নীতির সঙ্গে সাংঘর্ষিক।

Advertisement

বৈশ্বিক ফুটবলের কর্তৃপক্ষ এক দশকের বেশি সময় আগে নারী ফুটবলারদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়। ফিফার আইনে না থাকলেও এফএফএফ আলাদাভাবে নিষেধাজ্ঞা দিতে পারে কি না, এ প্রশ্নে মামলা করে তারা।

এ মামলায় বাদীদের বিপক্ষে রায় দিতে গিয়ে স্টেট কাউন্সিল বলেছে, ক্রীড়া কর্তৃপক্ষগুলো ‘ক্রীড়া প্রতিযোগিতায় খেলোয়াড়দের ওপর নিরপেক্ষ পোশাক পরার বাধ্যবাধকতা আরোপ করতে পারবে। যাতে ম্যাচগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হয়। স্টেট কাউন্সিল এফএফএফ কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞাকে সঠিক এবং যথাযথ বলে বিবেচনা করছে।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!