ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৯, ৪ জুলাই ২০২৩
কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামছে বাংলাদেশ
ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে লড়াই দিয়ে আবারও মাঠে ফিরছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বৃহস্পতিবার (৬ জুলাই) খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে দুই দলের মধ্যকার ওয়ানডে সিরিজ।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ৬ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯ ও ১১ জুলাই। প্রথম তিনটি ম্যাচই খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে হবে। সিরিজের শেষ দুই ম্যাচ হবে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে হবে যথাক্রমে ১৪ ও ১৭ জুলাই।

এদিকে চার পেসার নিয়ে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১৬ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করে বিসিবি। পাঁচ ম্যাচের এ ওয়ানডে সিরিজের জন্য দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আহরার আমিন। 

Advertisement

বাংলাদেশ দল:

ওপেনিং ব্যাটার: আশিকুর রহমান শিবলী, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক। 

মিডল অর্ডার ব্যাটার: আহরার আমিন (অধিনায়ক), আরিফুল ইসলাম (সহ-অধিনায়ক), শিহাব জেমস, জাকারিয়া ইসলাম শান্ত, নাইম আহমেদ।

স্পিনার: পারভেজ রহমান জীবন, ওয়াসি সিদ্দিক, মাহফুজুর রহমান রাব্বি, রাফিউজ্জামান।

পেসার: তানভীর আহম্মেদ, রোহানাত দৌলাহ বর্ষণ, ইকবাল হোসাইন ইমন, মারুফ মৃধা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!