ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ ২০২৩

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩২, ৫ জুলাই ২০২৩
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

২০২২ সালে ঘরের মাঠ চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ দল। এরপর কেটে গেছে এক বছর। এবারো সেই একই স্থানে আফগান বাহিনী। আজ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামছে বাংলাদেশ ও আফগানিস্তান। উত্তাপ ছড়ানোর অপেক্ষায় থাকা এই ম্যাচে টসে হেরেছে বাংলাদেশ দল। বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী। ফলে ব্যাট করবেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। 

একাদশে ওপেনার তামিম ইকবাল সঙ্গী হয়েছেন লিটন দাস। তিন নম্বরে পজিশনে রয়েছেন নাজমুল হোসেন শান্ত’। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া দুই সিরিজ বাদে আবারো দলে ফেরা আফিফ হোসেনও রয়েছেন একাদশে।

সাকিব আল হাসানকে ব্যাট হাতে দেখা যাবে চারে। পাঁচের স্থানটি তাওহিদ হৃদয়ের। শেষ সিরিজগুলোতে ৬ নম্বর পজিশনে নেমে সফল মুশফিকুর রহিম।  আজকের ম্যাচে থাকবেন একই ভূমিকায়। ছয়ে নেমে করবেন ফিনিশিং। এরপরের স্থানটি দুই ব্যাটিং অর্ডার আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজের।

Advertisement

সেরা একাদশ সাজাতে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট রেখেছেন তিন পেসার। তাসকিন আহমেদের নেতৃত্বে পেস ইউনিটে বড় নাম মুস্তাফিজুর রহমান, এছাড়াও রয়েছেন তরুণ হাসান মাহমুদ। 

এদিকে  টেস্টে হারের পর ওয়ানডেতে পূর্ণ শক্তির দল নিয়েই এসেছে আফগানরা। দলে আছেন রশিদ খান, মোহাম্মদ নবি, মুজিবসহ পরিচিত সব মুখ। চট্টগ্রামে অভিষেক হচ্ছে পেসার সেলিম সাফির। 

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডের পরিসংখ্যান বলছে ফেভারিট লাল-সবুজের প্রতিনিধিরা। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে মোট ১১ টি ওয়ানডেতে। যার মধ্যে টাইগারদের জয় সর্বোচ্চ ৭ টি ম্যাচে। আগে ব্যাট করে বাংলাদেশ জিতেছে ৭ ম্যাচের ৬টিতে। 

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব-উর-রহমান, ফজল হক ফারুকী ও সেলিম সাফি।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!