ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ-২০২৩

সাকিব-মুস্তাফিজদের পরীক্ষা নিচ্ছে আফগানরা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৬, ৮ জুলাই ২০২৩
সাকিব-মুস্তাফিজদের পরীক্ষা নিচ্ছে আফগানরা
ছবি- সংগৃহীত

সাগরিকায় সিরিজ বাঁচানোর লক্ষ্যে আফগানিস্তানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। তবে ম্যাচের শুরু থেকেই সাকিব-মুস্তাফিজদের রীতিমতো পরীক্ষা নিচ্ছেন আফগান ব্যাটাররা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ১৫০ রান।

শনিবার চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

সিরিজ জয়ের লক্ষ্যে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে সফরকারী আফগানিস্তান। এদিন আফগানদের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। 

ম্যাচের শুরু থেকেই মাঠের চারদিক থেকে রান তুলতে থাকেন গুরবাজ ও ইব্রাহিম। সফরকারীদের দুই ওপেনার ভালোই পরীক্ষা নিচ্ছেন বাংলাদেশের বোলারদের।

বর্তমানে গুরবাজ ৮৬ রানে অপরাজিত আছেন। ৮২ বলের ইনিংসটি ৭ চার ও ৬ ছক্কায় সাজানো। তার সঙ্গী ইব্রাহিমের রান ৪০। ৫৩ বলে ৫ চারে কিছুটা রয়েসয়ে খেলছেন তিনি।

ওপেনিংয়ে প্রথমবার সেঞ্চুরির জুটি গড়েছেন ইব্রাহিম ও গুরবাজ। সব মিলিয়ে এ নিয়ে পঞ্চমবার ওপেনিং জুটিতে শতরানের জুটি দেখল আফগানিস্তান।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!