ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ-২০২৩

এবাদতের ইনজুরি নিয়ে যা বললেন চিকিৎসক

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৮, ৮ জুলাই ২০২৩
এবাদতের ইনজুরি নিয়ে যা বললেন চিকিৎসক
ছবি- সংগৃহীত

ঘরের মাঠে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। এ ম্যাচে বোলিংয়ের সময় বাম পায়ের পেশির ইনজুরিতে পড়েন পেসার এবাদত হোসেন। এরপর ফিজিওর সহযোগিতা নিয়ে মাঠ ছাড়েন তিনি।

শনিবার চট্টগ্রামে প্রথম ইনিংসের ৪২তম ওভারের তৃতীয় বলটি করার সময় লাফ দিতে গিয়ে আম্পায়ার গাজী সোহেলের কাঁধে বাড়ি খায় এবাদতের হাত। আর এমন ধাক্কা খেয়ে রানআপে নিজেকে ঠিকঠাক থামাতে পারেননি। ফলে পেছন ঘুরে পড়ে যান মাটিতে, তখনই পায়ে আঘাত পান এবাদত।

আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গেই ফিজিও এসে প্রাথমিকভাবে দেখার পর তিনি ওঠেও দাঁড়ান। কিন্তু এরপরই মাঠ ছাড়তে হয় এই পেসারকে। পরবর্তীতে তাকে আর বোলিং করতে দেখা যায়নি। এমনকি মাঠ ছেড়ে যাওয়ার পথেও তাকে খোঁড়াতে দেখা গেছে। তার বদলি হিসেবে ওভারের বাকি চার বল করেছিলেন নাজমুল হোসেন শান্ত। 

এবাদতের ইনজুরি নিয়ে বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন চৌধুরী বলেন, ‘এবাদতের বাম পায়ের পেশিতে টান লেগেছে। ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। এই ম্যাচে বিশেষ প্রয়োজন না হলে এবাদতের আর ব্যাটিংয়ে নামার সম্ভাবনা নেই।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!