ম্যাচ শেষে স্টোকসকে প্রশ্ন করা হয়, ইংল্যান্ড এই পরিস্থিতি থেকেও অ্যাশেজ জিততে পারবে কি? স্টোকসের সংক্ষিপ্ত এবং আত্মবিশ্বাসী উত্তর, ‘একদমই পারে। কোনো সন্দেহ নেই।’
ম্যাচে ৭ উইকেট পাওয়া মার্ক উডের প্রশংসা করে স্টোকস বলেন, ‘ঘণ্টায় দেড় শ কিলোমিটার বেগে বল করে এমন একজনের দলে থাকা কতটা সুবিধার সেটা বুঝতে পেরেছি। ব্যাট করার সময় উড অনেক খোলামনে খেলে।
.png)
কোনো ব্যাখ্যা করা যায় না ওর ব্যাটিং দেখলে। আমার মতে, প্রথম ইনিংসে ওর ৮ বলে ২৪ রান ম্যাচের গতিপথ বদলে দিয়েছিল। ওর ব্যাট করার ধরন সবসময় কাজে আসে না ঠিকই। কিন্তু সাফল্য পাওয়ার সুযোগ সব সময় বেড়ে যায়।