ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

৩ দিনে ৪ ম্যাচ, নারিনকে পাড়ি দিতে হবে ৯ হাজার কিলোমিটার!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৫, ১২ জুলাই ২০২৩
৩ দিনে ৪ ম্যাচ, নারিনকে পাড়ি দিতে হবে ৯ হাজার কিলোমিটার!
ছবি: সংগ্রহীত

বর্তমান সময়ের জনপ্রিয় ক্রিকেটার সুনীল নারিন। জাতীয় দলের চেয়ে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট বেশি খেলেন। আইপিএল থেকে শুরু করে বিপিএল, বিগ ব্যাশ এমনকি নিজের দেশের সিপিএলেও পরিচিত মুখ তিনি। যার কারণে এবার তাকে ৩ দিনে ৯ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে।

এই তিনদিনে (৭৫ ঘণ্টায়) তার খেলতে হবে চারটি ম্যাচ। যুক্তরাষ্ট্রের মেজর লিগের দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলার কথা রয়েছে নারিনের। দলটির অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করতে দেখা যাবে তাকে। সেই সঙ্গে ভাইটালিটি ব্লাস্টের দল সারের সঙ্গেও চুক্তি রয়েছে তার।

দুটি লিগই প্রায় একই সময় চলবে। এরই মধ্যে সারের হয়ে গ্রুপ পর্বের ১৪টি ও কোয়ার্টার ফাইনালের একটি ম্যাচে অংশ নিয়েছেন নারিন। ২০ উইকেট নিয়ে এখনও পর্যন্ত দলের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি এই স্পিনার। বেশ কয়েকটি ম্যাচে ব্যাট হাতেও দলের জন্য অবদান রেখেছেন তিনি।

Advertisement

গত শুক্রবার রাতে ম্যানচেস্টারে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেন নারিন। বৃহস্পতিবার রাতে মেজর লিগের উদ্বোধনী ম্যাচে টেক্সাস সুপার কিংসের বিপক্ষে ডালাসে মাঠে নামবেন। এদিকে শনিবারে সকালেই সারের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে নারিনের।
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: ক্রিকেট
লিংক সফলভাবে কপি হয়েছে!