প্রথম সেট ৬-৪ ব্যবধানে হেরে গিয়েছিলেন জকোভিচ। দ্বিতীয় সেটে ঠিকই ঘুরে দাঁড়ালেন সার্বিয়ান এই তারকা। তার শক্তিশালী সার্ভ এবং ব্যাকহ্যান্ডের সামনে এঁটে উঠতে পারল না রুবলেভের পাওয়ার টেনিস। এই সেটে পরপর পাঁচটি গেম জিতে ৫-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর রুভলেভের সেট জয়ের আর কোনও আশা ছিল না। ২৮ মিনিটের ব্যবধানে ৬-১ গেমে দ্বিতীয় সেট জিতে সমতা ফেরান জকোভিচ।
পরের দুই সেটেও একচ্ছত্র আধিপত্য নিয়ে খেললেন। কিছুটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিলো ঠিক। কিন্তু জকোভিচের দাপটের সামনে টিকতে পারেননি রুশ তারকা রুভেলভ। ৬-৪, ৬-৩ ব্যবধানে হেরে সেটটাই হারিয়ে ফেলেন তিনি।
.png)
মঙ্গলবার গ্র্যান্ড স্ল্যামে ৪০০তম ম্যাচ খেললেন জকোভিচ। ৩৬ বছর বয়স হয়ে গেলেও তাকে হারানোর মতো খেলোয়াড় এখনও যে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা ভেবে বেশ মজা লাগছে জকোভিচের।
তিনি বলেছেন, ‘আমার বেশ ভাল লাগছে ব্যাপারটা। যে কোনও খেলোয়াড়ই নিজেকে এমন একটা উচ্চতায় নিয়ে যেতে চায়, যেখানে বাকিরা তাকে হারানোর জন্যে মুখিয়ে থাকে। এমন নয় যে কোর্টে নামলে একটুও চাপে থাকি না। এটা জানি যে বাকিরা আমাকে হারানোর জন্যে মুখিয়ে রয়েছে।’