বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে বৃষ্টির হানা
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টি-২০ হানা দিয়েছে বৃষ্টি। সিলেটে বাংলাদেশ ইনিংসের অষ্টম ওভারে নেমে এলো বৃষ্টি। ফলে মাঠ ছেড়েছেন খেলোয়াড় ও আম্পায়াররা। কাভার দিয়ে পিচ ঢেকে দিয়েছেন গ্রাউন্ডসম্যানরা।
শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃষ্টি নামার আগে ৭.২ ওভারে তিন উইকেট হারিয়ে ৪১ রান সংগ্রহ করে বাংলাদেশ। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রান করে আফগানিস্তান। এতে বৃষ্টি থামার পর খেলা মাঠে গড়ালে জেতার জন্য ১১৪ রান করতে হবে স্বাগতিকদের।
আফগানিস্তানের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে স্বাগতিক বাংলাদেশ। এদিন বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রনি তালুকদার ও লিটন দাস। তবে ম্যাচের প্রথম ওভারের শেষ বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন রনি। ফারুকীর বলে আউট হওয়ার আগে ৪ রান করেন তিনি।
.png)
এরপর দলের হাল ধরতে ক্রিজে আসেন নাজমুল হোসেন শান্ত। উইকেটের আচরণ বুঝে স্ট্রাইক রোটেট করতে থাকেন তিনি। তার সঙ্গে পাল্লা দিয়ে দলীয় ইনিংস এগিয়ে নেয়ার চেষ্টা করেন লিটনও।
ম্যাচের ষষ্ঠ ওভারে মুজিবের বলে দূর্ভাগ্যজনকভাবে আউট হন শান্ত। এতে ১২ রানেই ড্রেসিংরুমের দিকে হাঁটা দেন শান্ত।
দলের হাল ধরতে উইকেটে আসেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। অবশ্য টাইগার কাপ্তানের সঙ্গী হওয়ার আগেই উইকেট বিলিয়ে দেন লিটন। এ ম্যাচে ১৯ বলে ১৮ করেন তিনি।
লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্চাশের আগেই তিন উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে বাংলাদেশ।