ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ-২০২৩

বৃষ্টিতে বন্ধ বাংলাদেশের খেলা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫২, ১৬ জুলাই ২০২৩
বৃষ্টিতে বন্ধ বাংলাদেশের খেলা
ছবি- সংগৃহীত

সিরিজ জয়ের লক্ষ্যে আফগানিস্তানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। এ ম্যাচটি জিতলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। তবে বেরসিক বৃষ্টিতে বন্ধ রয়েছে ম্যাচটি।

রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০তে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। যেখানে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭.২ ওভারে দুই উইকেট হারিয়ে ৩৯ রান সংগ্রহ করেছে সফরকারীরা। মূলত এরপরই মুষলধারে বৃষ্টি নামে সিলেটের আকাশে।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

Advertisement

সিরিজ ড্র’য়ের লক্ষ্যে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে আফগানিস্তান। এ ম্যাচে ফরিদ আহমেদের পরিবর্তে সুযোগ পেয়েছেন ওয়াফাদার মোমান্দ।

আফগানিস্তানের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন রহমানউল্লাহ গুরবাজ ও হজরতউল্লাহ জাজাই। মাঠে নেমেই তাসকিনের চতুর্থ বল মাঠ ছাড়া করেন গুরবাজ। তবে পরের বলেই তাসকিনের হাতেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। আউট হওয়ার আগে ৮ রান করেন তিনি।

এরপর উইকেটে আসেন ইব্রাহিম জাদরান। ম্যাচের তৃতীয় ওভারেই মুশফিকের তালুবন্দী করে হজরতউল্লাহ জাজাইকে প্যাভিলিয়নের পথ দেখান তাসকিন।

ম্যাচের শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে আফগানিস্তান। তবে মোহাম্মদ নবী ও ইব্রাহিমের ব্যাটে এগোচ্ছে সফরকারীরা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!