এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ ওভারে ৫০ রান।
রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০তে বাংলাদেশের বিপক্ষে লড়ছে আফগানিস্তান। বৃষ্টি বিঘ্নিত কার্টেল ওভারের ম্যাচে ১৭ ওভারে সাত উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে আফগানিস্তান। এতে ডার্ক লুইস মেথডে (বৃষ্টি আইন) বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১১৯ রান।
.png)
জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। এদিন টাইগারদের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও আফিফ হোসেন। ম্যাচের শুরু থেকেই দ্রুত গতিতে রান তুলতে থাকেন এ দুই ব্যাটার।
ম্যাচের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন আফগানিস্তানের অভিষিক্ত বোলার ওয়াফাদার মোমান্দ। তবে লিটন-আফিফের ব্যাটে অভিষেক ওভারেই ১৯ রান দিয়ে যান তিনি।
এরপর ধীরে ধীরে দলীয়ি ইনিংস এগিয়ে নিচ্ছে লিটন-আফিফ জুটি। বর্তমানে লিটন ২৯ ও ১৩ রানে ব্যাটিং করছেন আফিফ।