ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নতুন কিউরেটর নিয়োগ দিয়েছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৮, ১৭ জুলাই ২০২৩
নতুন কিউরেটর নিয়োগ দিয়েছে বিসিবি
ছবি- সংগৃহীত

নতুন কিউরেটর হিসেবে টনি হেমিংকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী দুই বছরের জন্য তার সঙ্গে চুক্তি করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি।

সেখানে বলা হয়, বিসিবির সঙ্গে কিউরেটর হিসেবে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন হেমিং। তার ক্রিকেট টার্ফ ও মাটি প্রস্তুত বিষয়ে দীর্ঘ অভিজ্ঞা রয়েছে বলে জানিয়েছে বোর্ড। টনি হেমিং। ছবি- সংগৃহীতএর আগে টনি হেমিং পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক ক্রিকেটের মাটি বিষয়ক উপদেষ্টা ও পরামর্শক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও আন্তর্জাাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ক্রিকেট একাডেমি ও দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের প্রধান কিউরেটর ছিলেন তিনি।

Advertisement

এসবের পাশাপাশি ওমান ক্রিকেট একাডেমির আইসিসির পিচ বিষয়ক পরামর্শ ছিলেন টনি। পার্থের অপটাস স্টেডিয়ামের অ্যারেনা ম্যানেজার, আইসিসি ক্রিকেট একাডেমির আন্তর্জাতিক উপস্থাপক ও শিক্ষাবিদ এবং সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামের অ্যারেনা ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে এই কর্মকর্তার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!