গাভাস্কার বলেন ‘ক্যারিবীয় ক্রিকেটারদের বার্ষিক চুক্তি বন্ধ করে দিলেই এই সমস্যা থেকে পরিত্রাণ মিলবে ওয়েস্ট ইন্ডিজের।
তিনি বলেন, ‘এখন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা টেস্ট খেলছে অথবা টি-২০ খেলছে। বিশ্বের সব প্লেয়াররা জানে তাদের এক বছরের চুক্তি রয়েছে। ফলে যাই খেলি না কেন টাকা আমি পাব। এটা আগে বন্ধ করা উচিত। বার্ষিক চুক্তিতে থাকা ক্রিকেটারদের খেলা দেখে বোঝাই যায় না তারা দেশের জন্য খেলছে।’
.png)
ক্রিকেটারদের আর্থিক সুবিধা বৃদ্ধির পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আমার মতে এই বার্ষিক চুক্তি বন্ধ করে টেস্ট ম্যাচের ফি বাড়ানো হোক। সেই সঙ্গে প্রতিটি ম্যাচের পারফরম্যান্স দেখে ক্রিকেটারদের আর্থিক পুরস্কার করা হোক। তাহলে যদি ক্রিকেটাররা নিজেদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করে।’
এক সময় ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন ক্লাইভ লয়েড, ম্যালকম মার্শাল, ভিভ রিচার্ডসের মতো ক্রিকেটার। কিন্তু বর্তমানে দলটির এ অবস্থা দেখে হতাশ হয়েছেন গাভাস্কার।