ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়া কাপ

সেপ্টেম্বরে পাকিস্তানে যাবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩১, ১৯ জুলাই ২০২৩
সেপ্টেম্বরে পাকিস্তানে যাবে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

আসন্ন এশিয়া কাপের সূচি প্রকাশ হয়নি। যদিও খসড়া সূচি এরই মাঝে দেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সেখানে পাকিস্তানের মাটিতে মোট দুটি ম্যাচ খেলতে পারে বাংলাদেশ।

এশিয়া কাপে মোট ম্যাচের সংখ্যা ১৩টি। আয়োজক পাকিস্তানের মাটিতে হবে মাত্র চারটি ম্যাচ। অন্যদিকে বাকি নয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলংকার মাটিতে। এর মধ্যে গ্রুপ পর্বে একটি ম্যাচ নিশ্চিতভাবেই পাকিস্তানে খেলবে টাইগাররা।

জানা গেছে, গ্রুপ পর্বের ম্যাচে লাহোরে আগামী ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের আরেক ম্যাচে শ্রীলংকার সঙ্গে বাংলাদেশের ম্যাচটি কোথায় হবে সেটা অবশ্য জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে শ্রীলংকাতে হতে পারে।

Advertisement

আর সুপার ফোরে যদি বাংলাদেশ ওঠে তাহলে সেখানকার একটি ম্যাচও পাকিস্তানের মাটিতে খেলার কথা রয়েছে তাদের। বাংলাদেশের জায়গায় গ্রুপ বি থেকে যদি আফগানিস্তান সুপার ফোরে ওঠে তাহলে পাকিস্তানের মাটিতে সেই ম্যাচটি খেলবে আফগানিস্তান।

আগামী ৩০ আগস্ট স্বাগতিক পাকিস্তান এবং নেপালের মধ্যকার ম্যাচটি দিয়ে শুরু হবে এবারের এশিয়া কাপ।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!