ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লিগে বিদেশি কোটা কমানোর দাবি!

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:২৪, ২০ জুলাই ২০২৩
লিগে বিদেশি কোটা কমানোর দাবি!
ছবি: সংগৃহীত

শনিবার শেষ হচ্ছে ঘরোয়া ফুটবল লিগ বিপিএল। তবে নতুন মৌসুমের সূচি এখনো প্রকাশ করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে জানা গেছে ১ লা আগস্ট থেকে খেলোয়াড়দের রেজিস্ট্রেশন উইন্ডো শুরু করতে পারে বাফুফে। একই সঙ্গে এবার বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশনের কোটা বাড়িয়ে ছয়টি করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে।

কারণ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ও এএফসি কাপ খেলবে বসুন্ধরা কিংস ও আবাহনী। বৈশ্বিক আসরে ৬ জন বিদেশি খেলোয়াড় খেলানোর সুযোগ পাবে ক্লাবগুলো। তবে বাফুফে ৬ বিদেশি রেজিস্ট্রেশনের সুযোগ না দিলে কিংবা এবারের লিগে খেলা অন্য দলগুলো থেকে জুতসই বিদেশি না পেলে এএফসি কাপে ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কম বিদেশি নিয়েই খেলতে হবে দুই ক্লাবকে।

যে কারণে বাফুফে বিদেশি কোটা বাড়ানোর পরিকল্পনা করছে বলে চারদিকে গুঞ্জন। এই গুঞ্জনের পর নড়েচড়ে বসেছে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি। 

Advertisement

তারা চলতি আসরের চেয়েও বিদেশি খেলোয়াড়ের কোটা কমানোর দাবি করছে। বর্তমান বাইলজ জনুযায়ী একটি ক্লাব পাঁচজন বিদেশি রেজিস্ট্রেশন করতে পারবে এবং মাঠে খেলতে পারবেন চারজন।
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!