ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জিতেও বাদ আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪৭, ২১ জুলাই ২০২৩
জিতেও বাদ আর্জেন্টিনা
ফাইল ছবি

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় চলছে প্লেয়া সান্তা মার্টা ২০২৩-এর ভি সাউথ আমেরিকান গেমস। যেখানে ব্রাজিল-আর্জেন্টিনাসহ লাতিন আমেরিকার বিভিন্ন দেশের ক্রীড়াবিদরা অংশ নিয়েছেন বিভিন্ন ইভেন্টে। 

সাউথ আমেরিকান গেমস আর ফুটবল থাকবে না তা কী করে হয়। প্লেয়া সান্তা মার্টা ২০২৩-এর ভি সাউথ আমেরিকান গেমসেও যথারীতি রয়েছে ফুটবল প্রতিযোগিতা। বিচ সকার ফুটবলের সেই ইভেন্টে একই গ্রুপে রয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। 

‘বি’ গ্রুপে থাকা দল দুটি নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হেরে যায় আর্জেন্টিনা। শ্বাসরুদ্ধকর ম্যাচে ৪-৩ গোলে ব্রাজিলের কাছে হারে আলবিসেলেস্তেরা।

Advertisement

এরপর বুধবার (১৯ জুলাই) নিজেদের দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলার কাছে টাইব্রেকারে হেরে যায় আর্জেন্টিনা। ১৭ গোলের এই ম্যাচে নির্ধারিত সময়ে ম্যাচটি ৪-৪ গোলে ড্র হলে ট্রাইবেকারে গড়ায়। সেখানে আর্জেন্টিনাকে ৫-৪ গোলে হারায় ভেনেজুয়েলার। 

টানা দুই হারে পয়েন্ট টেবিলের তলানিতে ছিল আলবিসেলেস্তেরা। শঙ্কায় ছিল পরের রাউন্ডে ওঠার। তবে যদি কিন্তুতে টিকে ছিল আলবিসেলেস্তেদের সুযোগ। নিজেদের শেষ ম্যাচে এসে বৃহস্পতিবার (২০ জুলাই) উরুগুয়ের বিপক্ষে ৪-৫ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।

কিন্তু গোল গড়ে পিছিয়ে থাকায় আসর থেকে বাদ পড়েছে তারা। অন্যদিকে হারার পরও টুর্নামেন্টের পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে উরুগুয়ে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!