ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ইমার্জিং এশিয়া কাপ-২০২৩

যে একাদশে নামলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৮, ২১ জুলাই ২০২৩
যে একাদশে নামলো বাংলাদেশ
ছবি- সংগৃহীত

জিতলেই ফাইনালের মঞ্চে পৌঁছে যাবে বাংলাদেশ। শিরোপার লড়াইয়ে পৌঁছাতে বাংলাদেশের বাধা শুধু ভারত। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমেছেন সাইফ-সৌম্যরা।

শুক্রবার শ্রীলংকার কলম্বোতে ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ। ম্যাচটি মাঠে গড়াবে দুপুর আড়াইটায়। আর খেলাটি দেখা যাবে এসিসির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাইফ হাসান।

Advertisement

ভারতের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন সাই সুদর্শন ও অভিষেক শর্মা। এখন এ জুটির ব্যাটেই এগোচ্ছে আসরের পরাশক্তি দলটি। 

বাংলাদেশ একাদশ:  মোহাম্মদ নাইম, তানজিদ হাসান, জাকির হাসান, সাইফ হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সৌম্য সরকার, আকবর আলী, শেখ মাহেদী হাসান, রাকিবুল হাসান, রিপন মন্ডল ও তানজিদ হাসান সাকিব।

ভারত একাদশ: সাই সুদর্শন, অভিষেক শর্মা, নিকিন জোশ, ইয়াশ ধুল (অধিনায়ক), রিয়ান পরাগ, নিশাত সিন্ধু, ধ্রুব জুরেল, মানব সুথার, যুবরাজসিন দোদিয়া, হারশিত রানা, রাজবর্ধন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!