শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় কলম্বিয়ার মাল্টিস্পোর্টস পার্ক কোর্টের বিচ সকার স্টেডিয়াম প্যারাগুয়ের মুখোমুখি হয় মেসি-ডি মারিয়াদের দেশের বিচ ফুটবলাররা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে প্যারাগুয়েকে ৬-৫ গোলে বিধ্বস্ত করে ব্রোঞ্জ পদক জিতেছে আলবিসেলেস্তেরা।
ম্যাচটিতে প্যারাগুয়েকে ৬-৫ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদকের পাশাপাশি তৃতীয় হয় আর্জেন্টিনা। এছাড়া স্বর্ণপদক জিতে এক নম্বরে স্থানে ব্রাজিল। দ্বিতীয় স্থানে রানার্সআপ দল স্বাগতিক কলম্বিয়া। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে যথায় ক্রমে উরুগুয়ে, পানামা, ভেনেজুয়েলা ও ইকুয়েডর।
.png)
একই দিনে স্বর্ণ জয়ের লক্ষ্যে কলম্বিয়ার মুখোমুখি হয় ব্রাজিল। ম্যাচটিতে একচেটিয়া আধিপত্য বিস্তার করে ব্রাজিল। সেখানে সেলেসাওরা ৬-২ গোলে কলম্বিয়াকে পরাজিত করে স্বর্ণপদক ঘরে তোলে।