ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এমবাপ্পেকে বাদ দিয়ে জাপান সফরে পিএসজি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৪০, ২২ জুলাই ২০২৩
এমবাপ্পেকে বাদ দিয়ে জাপান সফরে পিএসজি
ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের বিরতির সময় শেষ হতে চলেছে। এর মধ্যে অনেক ক্লাবই তাদের খেলোয়াড়দের দলে ভেড়াতে শুরু করে দিয়েছে। গুটি কয়েক ক্লাব বিভিন্ন দেশে গিয়ে প্রস্তুতি ম্যাচেও খেলছে। সেই তালিকায় রয়েছে ফরাসি জয়ান্ট পিএসজি। 

এবার ক্লাবটি এবার জাপান সফর করবে। সেখানে দলটি বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের বিপক্ষে খেলবে। এই ম্যাচে থাকছেন না দলটি অন্যতম সেরা খেলোয়াড় ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। 

এদিকে নতুন মৌসুমে  পিএসজির সঙ্গে কোনো চুক্তি করেনি এমবাপ্পে। তাই সে অনুযায়ী, নতুন মৌসুম শেষেই ক্লাব ছাড়বেন তিনি। কিন্তু পিএসজি তাকে বিনা মূল্যে ছেড়ে দিতে নারাজ। হয় ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করতে হবে, নয়তো চলতি দলবদলেই চড়া দামে ক্লাব ছাড়তে হবে।

Advertisement

এই মাসের শুরুতে পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি বলেন, ‘আমার অবস্থান একদম পরিষ্কার। একই জিনিস বারবার বলতে চাই না। আমরা চাই সে থাকুক। যদিও এমবাপ্পে থাকতে চায়, তাহলে তাকে নতুন চুক্তি করতে হবে। বিশ্বের সেরা খেলোয়াড়কে আমরা বিনামূল্যে হারাতে পারি না। এটা অসম্ভব। সে বলেছিল, যে কখনোই ফ্রিতে চলে যাবে না। সে তার ভাবনা বদলে ফেলেছে এতে আমার কোনো দোষ নেই। ’

খেলাইফির এমন মন্তব্যের পর কোনো সাড়া দেননি এমবাপ্পে। তাই গতকালই তাকে বিক্রির জন্য পিএসজি দলবদলের বাজারে তুলেছে বলে জানান, ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো। কারণ পিএসজির বিভিন্ন সূত্র নিশ্চিত হয়েছে যে, কোনো ট্রান্সফার ফি ছাড়াই ২০২৪ সালে রিয়াল মাদ্রিদে যেতে রাজি হয়েছেন এমবাপ্পে। এমনটা হলে আর্থিক দিক একটুও লাভবান হবে না পিএসজি। 

২০১৮ সালে মোনাকো থেকে ১৬৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে এমবাপ্পেকে দলে ভিড়িয়েছিল তারা। এবার ছেড়ে দেওয়ার জন্য ১০০-১৫০ মিলিয়ন ট্রান্সফার ফি চায় ক্লাবটি।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!